Apan Desh | আপন দেশ

জেট ফুয়েলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৪, ৭ অক্টোবর ২০২৬

জেট ফুয়েলের দাম বাড়ল

ফাইল ছবি

দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকসহ) নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।

গত মাসে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতাংশের হিসাবে এ মূল্যবৃদ্ধি প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (০৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন <<>> বাংলাদেশ-সিঙ্গাপুর অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের জ্বালানি খরচে বাড়তি চাপ পড়বে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়