Apan Desh | আপন দেশ

মূল্যবৃদ্ধি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে তেল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছেন। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ার ও বন্ডবাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩ ডলারে উঠেছে। তেলের দাম বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাজ্যে ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ছয় বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ৫১৫ শতাংশে উঠেছে। যা ২০০৭ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। অন্যদিকে ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহার তিন বেসিস পয়েন্ট বেড়ে ৬ দশমিক ০১১৭ শতাংশে দাঁড়িয়েছে। বুধবার (০৭অক্টোবর) এটি ৬ দশমিক ০৩৬ শতাংশে উঠেছিল, যা ১৯৯৮ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

০৯:০১ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমবে: প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমবে: প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও তেলের দাম পুনরায় সমন্বয়ের চেষ্টা করবে সরকার। এমনটাই জানিয়েছেন  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। এ কারণে দীর্ঘ ছয় মাস সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছে। পরে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।

০৫:০৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

দেশের ক্রাইসিসে বিএনপি বাজে পারফর্ম করে: আসিফ

দেশের ক্রাইসিসে বিএনপি বাজে পারফর্ম করে: আসিফ

বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না। দেশের ক্রাইসিস মুহূর্তে তারা (বিএনপি) সবসময় বাজে পারফর্ম করে বলেও দাবি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার (০৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপি কুমিল্লা শাখা আয়োজিত ঈদ-পুনর্মিলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সজীব ভুঁইয়া বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফেল করছে। একই সঙ্গে সরকার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে।

০৬:৫৪ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

বিদ্যুতের দাম বাড়িয়ে জাতিকে সংকটে ফেলা হচ্ছে: গোলাম পরওয়ার

বিদ্যুতের দাম বাড়িয়ে জাতিকে সংকটে ফেলা হচ্ছে: গোলাম পরওয়ার

বিদ্যুতের দাম বাড়িয়ে গোটা জাতিকে একটা সংকটের মধ্যে ঠেলে দিচ্ছে সরকার। বিদ্যুৎ না হলে ব্যবসা-বাণিজ্য, গার্মেন্টস শিল্প, পরিবহন শিল্প, কৃষি, সেচ চলে না। বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর ভোগান্তি চাপিয়ে দেয়া হয়েছে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।  তিনি বলেন, জামায়াতে ইসলামী বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র নিন্দা জানাচ্ছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ পূর্ববর্তী কর্মসূচিতে এ কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, ছয় ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এতে প্রায় তিন কোটি গ্রাহকের ওপরে জুলুম চাপিয়ে দেয়া হয়েছে।

০৭:৩৭ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement