Apan Desh | আপন দেশ

তেলের দাম বাড়ল

কোন দেশে কত দরে বিক্রি হচ্ছে জ্বালানী তেল

কোন দেশে কত দরে বিক্রি হচ্ছে জ্বালানী তেল

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্তে সব ধরনের জ্বালানির দাম বেড়েছে। বিশেষ করে অকটেন ও পেট্রোলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বেই চলছে এ জ্বালানী সংকট। যার কারণে প্রায় সব দেশেই বাড়ছে জ্বালানী তেলের দাম। রোববার (১৯ এপ্রিল) থেকে দেশে জ্বালানীর নতুন দাম কার্যকর হয়েছে। মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।নতুন মূল্যতালিকা অনুযায়ী দেশে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে। পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা করা হয়েছে।

০৫:৪২ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

জ্বালানি তেলের দাম বাড়ল

জ্বালানি তেলের দাম বাড়ল

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্তে অকটেন ও পেট্রোলের দাম বেড়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। নতুন মূল্য রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে। মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

১১:০৭ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

বাড়ল ফার্নেস তেলের দাম

বাড়ল ফার্নেস তেলের দাম

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে প্রতি লিটার ফার্নেস তেল ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার এ ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করার পর গত ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম নির্ধারণ করে। রোববার দ্বিতীয়বারের মতো দাম সমন্বয় করা হলো।

০৬:৪০ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

জেট ফুয়েলের দাম বৃদ্ধিতে বাড়বে বিমান ভাড়া

জেট ফুয়েলের দাম বৃদ্ধিতে বাড়বে বিমান ভাড়া

দেশে জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাত্র ১৬ দিনের ব্যবধানে লিটারপ্রতি ১০৭ টাকা বাড়ায় এভিয়েশন খাত নতুন সংকটে পড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দুই দফায় জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। মাসের শুরুতে ১৭ টাকা এবং শেষদিকে প্রায় ৯০ টাকা বাড়িয়ে মোট দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ২০২ টাকা ২৯ পয়সা। খাত সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ এশিয়ার মধ্যে এটাই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। দ্রুত গ্রহণযোগ্য মূল্য নির্ধারণ না হলে অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়া প্রায় দেড় হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। এতে যাত্রী সংকট দেখা দেয়ার পাশাপাশি দেশীয় এয়ারলাইন্সগুলো ক্ষতির মুখে পড়তে পারে।

১১:৪৬ এএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বেড়েই চলছে তেলের দাম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বেড়েই চলছে তেলের দাম

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়েছে। এক দিনের ব্যবধানে দাম ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) এ পরিবর্তন দেখা যায়। একই সময়ে ইরান আশপাশের তেল উৎপাদনকারী দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। এতে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, জ্বালানি অবকাঠামো ও নৌপথে ধারাবাহিক হামলার প্রভাবেই এ দাম বৃদ্ধি ঘটেছে। যদিও এর আগের দিন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা রিজার্ভ থেকে তেল ছাড়ার ইঙ্গিত দেয়ায় দাম কিছুটা কমেছিল। এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

১১:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জেরে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। যা করোনা মহামারির পর একদিনে সর্বোচ্চ। সোমবার (০৯ মার্চ) বিবিসির প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সকালে এশিয়ায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২৪ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে, যেখানে নাইমেক্স লাইট সুইট ২৬ শতাংশের বেশি বেড়ে ১১৪ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।

০৪:১০ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

বিশ্ববাজারে তেল-স্বর্ণের দামে নতুন রেকর্ড

বিশ্ববাজারে তেল-স্বর্ণের দামে নতুন রেকর্ড

ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে বুধবার (১৪ জানুয়ারি) তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম নতুন রেকর্ডে পৌঁছেছে এবং ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারগুলোয় বেশিরভাগ ক্ষেত্রেই উত্থান দেখা গেছে। জাপানে সম্ভাব্য আকস্মিক নির্বাচনের গুঞ্জন টোকিওর শেয়ারবাজারকে ঊর্ধ্বমুখী করেছে। টোকিও স্টক এক্সচেঞ্জের সূচক বুধবার ১ দশমিক ৫ শতাংশ বেড়ে বন্ধ হয়। একই সময়ে, ইয়েনের মান ২০২৪ সালের মাঝামাঝির পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী ৮ ফেব্রুয়ারি দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। ওয়াল স্ট্রিটে মঙ্গলবার শেয়ারবাজারে দরপতন ঘটেছে।

০৯:৩৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার

দাম বাড়ল ভোজ্যতেলের

দাম বাড়ল ভোজ্যতেলের

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে প্রতি লিটারে ৬ ও ৭ টাকা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩৩ টাকা। রোববার (০৭ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম সোমবার (০৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

০৭:১৫ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement