স্বর্ণের অলঙ্কার
মধ্যেপ্রাচ্যে সংঘাতের মধ্যেই এক সপ্তাহ স্থিতিশীল থাকার পর বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ মঙ্গলবার (২১ জুলাই) ভরিতে ১ হাজার ৩৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে বুধবার দেশে নতুন দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন<<>>বিশ্ববাজারে কমলো তেলের দাম
স্বর্ণের পাশাপাশি রূপার অলংকারের দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রামের ভ্যাটসহ মূল্য ৩৯৫ টাকা হিসেবে ভরিপ্রতি দাম পড়ছে প্রায় ৪,৬০৭ টাকা।
অন্যান্য মানের মধ্যে ২১ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৭৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩২৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৪৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ২,৮৫৮ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেয়া যাবে না। তবে গহনার ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে। বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর কার্যকর থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































