Apan Desh | আপন দেশ

ঢাকা-রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৫, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকা-রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ফাইল ছবি

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা এবং নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিমান জানায়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি। 

আরও পড়ুন <<>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের চতুর্থ সভা চলছে

এ পরিপ্রেক্ষিতে রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়