Apan Desh | আপন দেশ

নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩১, ২৪ নভেম্বর ২০২৬

নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

ছবি: আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নাটোর জেলার আয়োজনে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আইনজীবী সমিতির সামনে সমাবেশ হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি  ও নাটোর জেলা দায়রা জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর, সাধারন সম্পাদক শফিকুল হক মুক্তা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি আব্দুল কাদের মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শহীদ মাহামুদ মিঠুসহ আইনজীবীরা। 

আরও পড়ুন<<>>গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক ‎

এসময় বক্তারা বলেন, দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস-অবরোধ করছে। অর্থনীতিকে ধ্বংসের জন্য গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ষড়যন্ত্র করে শ্রমিকদের মাঠে নামিয়েছে। এসব সন্ত্রাসীকর্মকাণ্ড ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে আইনজীবীরা।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক সরকার। উনি প্রশাসনকে আইনের শাসন কায়েম করার নির্দেশনা দিয়েছেন। যে কারনে আইন শৃঙ্খলার বাহিনী কোথাও গুলি করেনি। তাদের হাতে কোন মানুষ হত্যা হয়নি। আগামীদিনে সকল আইনজীবীকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।  পাশাপাশি গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়