Apan Desh | আপন দেশ

স্বর্ণের দাম আরও বাড়লো

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৩, ২৪ নভেম্বর ২০২৬

স্বর্ণের দাম আরও বাড়লো

ছবি: আপন দেশ

টানা কয়েক দফা দরপতনের পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। আগের দরের তুলনায় ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। 

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

আরও পড়ুন <> পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আজ ফের বৈঠক

নির্ধারিত এ দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে স্বর্ণের অলংকার কিনতে ক্রেতাদের এর বাইরে মজুরি দিতে হবে। 

উল্লেখ্য, প্রতি ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এর আগে ২৩ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছিল বাজুস। তার আগে টানা নয় দফায় দাম কমানো হয়েছিল। এক দিনের ব্যবধানে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা এলো।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৭ দফা দাম বেড়েছে, ৭৬ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য কার্যকর হওয়ায় স্বর্ণের অলংকার কিনতে ক্রেতাদের বাড়তি অর্থ ব্যয় করতে হবে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়