Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০১, ২১ জুলাই ২০২৬

আপডেট: ১২:৩৩, ২১ জুলাই ২০২৬

বিশ্ববাজারে কমলো তেলের দাম

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে উত্তেজনা কমানোর মধ্যস্থতা চলছে, এমন খবরে তেলের বাজারে এ প্রভাব পড়েছে।  

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৮৮ দশমিক ৮৭ ডলারে নেমেছে। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের সেপ্টেম্বরের চুক্তির দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪৭ ডলার, যা প্রায় অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন : আজও ভারতের সংসদ অভিমুখে পদযাত্রা করবে সিজেপি

এর আগের দিন আন্তর্জাতিক বাজারের তেলের দাম চলতি মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে ৯০ ডলার ছাড়িয়েছিল। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement