ছবি: আপন দেশ
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের গহনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এ দাম নির্ধারণ করে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা করা হয়েছে।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
আরও পড়ুন <> সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার গহনার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।
নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের নতুন দাম কার্যকর হওয়ায় গহনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































