ফাইল ছবি, আপন দেশ
উত্তরের দুই সীমান্ত জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে দুই মিনিটের ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় এই কম্পন অনুভূত হয়।
সকালবেলা হঠাৎ এ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে।
আরও পড়ুন<<>>ঢাকায় কমতে পারে তাপমাত্রা, শুষ্ক থাকবে আবহাওয়া
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে জোড়া এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































