Apan Desh | আপন দেশ

বারী সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৭, ২৪ নভেম্বর ২০২৬

বারী সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী আজ

ফাইল ছবি

প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী। মঙ্গলবার (২৪ নভেম্বর) তার নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এ দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লোকসংগীত, মরমি গান ও বাঁশির সুরে বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন এ শিল্পী।  ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। মাত্র পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের কাছ থেকে বাঁশি পেয়ে সংগীতের প্রতি আকৃষ্ট হন। ১২ বছর বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে শুরু হয় তার আনুষ্ঠানিক সংগীতশিক্ষা।

আরও পড়ুন <<>> অভিনেতা সোহেল খান আর নেই

পরে ওস্তাদ আমিনুর রহমান ও দবির খানের কাছে তালিম নেন। বাঁশির ওপর উচ্চাঙ্গসংগীতের প্রশিক্ষণ নিতে ভারতের পুনেতে পণ্ডিত ভি জি কর্ণাডের কাছেও যান তিনি। বংশীবাদক হিসেবে সংগীতজীবন শুরু করা বারী সিদ্দিকী দেশ-বিদেশে বাঁশি বাজিয়ে প্রশংসা অর্জন করেন।

১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে যুক্ত হন তিনি। তবে দেশজুড়ে পরিচিতি পান কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ছয়টি গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়