স্বর্ণ ও রুপার অলঙ্কার
আন্তর্জাতিক বাজাদের উত্থান পতনের মধ্যে দেশেও স্বর্ণ ও রুপার দাম উঠা নামা করছে। তারই ধারাবাহিকতায় ফের কমানো হয়েছে মূল্যবান এ ধাতুর দাম। ফলে নতুন সমন্বয় করা দামেই বুধবার (০৮ জুলাই) দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ।
সর্বশেষ সোমবার (গ৬ জুলাই) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণালংকারের প্রতি গ্রাম বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৩১৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৭৫ টাকা, যা আগের দামের তুলনায় ৩ হাজার ২৮১ টাকা কম। এর আগে ৩ জুলাই থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
এছাড়া নতুন দামে ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১৮ হাজার ৪৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৫ হাজার ৮৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১২ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন<<>>বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৫ হাজার ২৭৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
অন্যদিকে, রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪২০ টাকা, ২১ ক্যারেটের ৪০০ টাকা, ১৮ ক্যারেটের ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া স্বর্ণ ও রুপার এক্সচেঞ্জ এবং পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্ববর্তী নীতিমালা বহাল থাকবে।
এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৩ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য, স্থানীয় কাঁচামালের দাম এবং বাজার পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজুস নিয়মিতভাবে এ মূল্য সমন্বয় করে থাকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































