Apan Desh | আপন দেশ

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ইঙ্গিত ট্রাম্পের

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৭, ৭ জুলাই ২০২৬

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ইঙ্গিত ট্রাম্পের

ফাইল ছবি, আপন দেশ

তুরস্কের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির বিষয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ন্যাটো সম্মেলনের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ ইঙ্গিত দেন ট্রাম্প। একই সঙ্গে ন্যাটো জোট নিয়ে নিজের অসন্তোষও পুনর্ব্যক্ত করেছেন।

ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকা উচিত বলে দাবি করেছেন।

ট্রাম্প আরও বলেন, তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনাও তার প্রশাসনের বিবেচনায় রয়েছে।

এদিকে ন্যাটো সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে আসছে হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এ গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে জোটের নেতারা বিস্তারিত আলোচনা করবেন।

সম্মেলনে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যয়ও গুরুত্ব পাচ্ছে। ন্যাটোর মহাসচিব বলেছেন, সদস্য দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এ বিষয়ে দীর্ঘদিন ধরেই আরও বেশি ব্যয় করার জন্য মিত্র দেশগুলোর প্রতি চাপ দিয়ে আসছেন ট্রাম্প। 

আরও পড়ুন<<>> গাজার শাসনভার ছাড়ছে হামাস

এ ছাড়া তুরস্কের রাজধানী আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত সে লক্ষ্য অর্জনের কার্যকর পথ খুঁজে পায়নি ট্রাম্প প্রশাসন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়