Apan Desh | আপন দেশ

জিয়া পরিষদের সাবেক সদস্য জাকিরের ডেপুটি গভর্নর পদ গেল বিএনপির আমলেই 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৮, ৭ জুলাই ২০২৬

জিয়া পরিষদের সাবেক সদস্য জাকিরের ডেপুটি গভর্নর পদ গেল বিএনপির আমলেই 

বাংলাদেশ ব্যাংকের লোগো ও মো. জাকির হোসেন চৌধুরী। ছবি : আপন দেশ

জিয়া পরিষদের সদস্য (১৯৯৬ সাল) হিসেবে নথিতে নাম থাকলেও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে মো. জাকির হোসেন চৌধুরীর মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৪ মাস আগেই বাতিল করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।

সোমবার (০৭ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনে জাকির হোসেন চৌধুরীর চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে তিন বছরের জন্য নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয়। 

উভয় আদেশই অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

জাকির হোসেন চৌধুরীকে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। সে অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় ১৪ মাস আগেই তার চুক্তির অবশিষ্ট সময় বাতিল করা হয়েছে।

নথি অনুযায়ী, ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংক এলাকা, সিলেট শাখার জিয়া পরিষদের কার্যক্রমে জাকির হোসেন চৌধুরী সদস্য হিসেবে যুক্ত ছিলেন। ওই সময় সংগঠনের এক সভায় তার অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার তথ্যও নথিতে রয়েছে।

এমন রাজনৈতিক পটভূমির একজন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলেই নির্ধারিত সময়ের আগেই বাতিল হওয়ায় বিষয়টি প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি করেছে।

জাকির হোসেন চৌধুরীর চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলেও এর কারণ উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন : ৫ আগস্টের আগেই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

একই দিনে জারি করা অপর প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়