ছবি : সংগৃহীত
ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ খেলতে মাঠে নামছে এ দুই দল।
বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে সাবেক শিরোপা জয়ীদের মধ্যে হবে হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টায় তারা মুখোমুখি হবে।
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
শুধু তাই নয়, ম্যাচটি অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Portugal-Spain live watch)।
আরও পড়ুন <<>> আবারও রোনালদো বনাম ইয়ামালের দ্বৈরথ
সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।
এছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































