Apan Desh | আপন দেশ

উত্তাল সাগর, মাছ না ধরেই ঘাটে ফিরছে জেলেরা

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ২০:২০, ৭ জুলাই ২০২৬

আপডেট: ২০:২০, ৭ জুলাই ২০২৬

উত্তাল সাগর, মাছ না ধরেই ঘাটে ফিরছে জেলেরা

ছবি: আপন দেশ

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুকভরা আশা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন উপকূলীয় জেলা বাগেরহাটের হাজারো জেলে। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় বেশিরভাগ ট্রলারই মাছ না পেয়ে খালি হাতে ফিরে আসছে ঘাটে।

জেলেদের অভিযোগ, একদিকে দফায় দফায় সরকারি নিষেধাজ্ঞা, অন্যদিকে জলদস্যুদের উৎপাত। এ কারণে তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। ফলে প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যুদের উৎপাত ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞার প্রভাব, সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে উপকূলের হাজারো জেলে পরিবার। 

এরই মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় ৩৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে জেলা মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের বিচরণক্ষেত্র ও গতিপথে পরিবর্তন এসেছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ আহরণে পিছিয়ে থাকায় স্থানীয় জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরতে পারছেন না। 

আরও পড়ুন<<>>মালয়েশিয়ার শ্রমবাজার খুলল

উল্লেখ্য, জেলা মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বাগেরহাটে প্রায় ১৩ হাজার ৩৮৬ জন নিবন্ধিত সাগরগামী জেলে রয়েছেন। চলতি বছরের ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞার সময়ে জেলার আট হাজার ৬৩৪ জন নিবন্ধিত জেলেকে ৭৭ কেজি করে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch