Apan Desh | আপন দেশ

পাঁচ বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৩৮, ৮ জুলাই ২০২৬

পাঁচ বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

ছবি: আপন দেশ

টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়োছে। যে কারণে চট্টগ্রামে বুধবারের (০৮ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন পরিস্থিতির মাঝেই দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন<<>>দেশের ১৭ জেলায় বন্যার শঙ্কা

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের এ প্রবণতার কারণে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। পরবর্তী ২৪ ঘণ্টাতেও আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়