Apan Desh | আপন দেশ

দেশে আজ স্বর্ণ-রুপার ভরি কত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩২, ৫ জুলাই ২০২৬

আপডেট: ০৮:৩৪, ৫ জুলাই ২০২৬

দেশে আজ স্বর্ণ-রুপার ভরি কত

স্বর্ণ ও রুপার অলঙ্কার

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পরেছে স্থানীয় বাজারেও। দেশে বাড়ানো হয়েছে মূল্যবান এ ধাতুর দাম। রোববার (০৫ জুলাই)  নতুন সমন্বয় করা দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা।

সর্বশেষ শুক্রবার (০৩ জুলাই) ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।

আরও পড়ুন<<>>দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

এর আগে গত ০২ জুলাইও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফা দাম বেড়েছে, ৪২ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ দফা দাম বাড়ানো হয় এবং ২৯ দফা কমানো হয়।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ দফা দাম বেড়েছে এবং ২৬ দফা কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ দফা; এর মধ্যে ১০ দফা বেড়েছিল এবং ৩ দফা কমেছিল।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা খামেনির শেষকৃত্যে মার্কিন হস্তক্ষেপ, অংশ নেয়নি ১৩ দেশ দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী খামেনির দাফনের জন্য ইরানকে ‘ছুটি’ দিয়েছে: ট্রাম্প আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: এলজিআরডি মন্ত্রী জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫ খামেনির শেষ বিদায়ে তেহরানে মানুষের ঢল