স্বর্ণ ও রুপার অলঙ্কার
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন ঘটেছে। দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে মূল্যবানি এ ধাতুর দাম নতুন করে সমন্বয় করা হয়েছে। ফলে বুধবার (০১ জুলাই) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
সর্বশেষ মঙ্গলবার (৩০ জুন) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারা দেশের সব দোকানে নতুন দাম কার্যকর থাকবে বলে জানিয়েছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের অলংকারের দাম ভ্যাটসহ ১৯,০৩০ টাকা। এ হিসাবে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২,২১,৯৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের অলংকারের দাম ভ্যাটসহ ১৮,১৭৫ টাকা যা প্রতি ভরিতে প্রায় ২,১২,০০০ টাকা হয়। ১৮ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের অলংকারের দাম ভ্যাটসহ ১৫,৬১০ টাকা যার প্রতি ভরি প্রায় ১,৮১,৯৩৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের অলংকারের দাম ভ্যাটসহ ১২,৭৫৫ টাকা যা প্রতি ভরি প্রায় ১,৪৮,৮২৩ টাকায় বিক্রি হবে।
আরও পড়ুন<<>>ইসলামী ব্যাংক পেলো ১৩ হাজার কোটি টাকা
অন্যদিকে, রুপার অলংকারের ক্ষেত্রেও দাম নির্ধারণ করা হয়েছে। হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৩৮৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৪,৪৯১ টাকা। ২১ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৩৬৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৪,২৫৭ টাকা। ১৮ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৩১৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৩,৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৩৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ২,৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে দিতে হবে। স্বর্ণের অলংকারের দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেয়া যাবে না। রুপার ভ্যাটের বিষয়টি খুব দ্রুত জানানো হবে। এছাড়া অলংকার কেনা বা বদলানোর ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই চালু থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































