Apan Desh | আপন দেশ

আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:২৩, ২৩ অক্টোবর ২০২৬

আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

ছবি: আপন দেশ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার (২৩ অক্টোবর) বসছে যানবাহন কেনাবেচার আয়োজন ‘সুপার সেল কার বাজার’। টানা সাত সপ্তাহের সাফল্যের পর আজ অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজনের অষ্টম আসর।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরসাইকেল এবং ইউটিলিটি ভেহিকেল দেখার ও কেনার সুযোগ পাবেন। পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বা মোটরসাইকেলও বিক্রি করতে পারবেন।

গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন এখন থেকে নিয়মিত প্রতি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের লক্ষ্য, ক্রেতা ও বিক্রেতাদের জন্য সহজ ও ঝামেলামুক্ত যানবাহন কেনাবেচার সুযোগ তৈরি করা।

উদ্যোক্তারা জানান, ব্যস্ত নগরজীবনে পছন্দের যানবাহন খুঁজে নেয়া এবং নিজের ব্যবহৃত গাড়ি বিক্রি করা অনেকের জন্যই সময়সাপেক্ষ। ‘সুপার সেল কার বাজারে’ বিভিন্ন ধরনের যানবাহন এক জায়গায় পাওয়ায় ক্রেতারা সহজেই সেগুলোর বৈশিষ্ট্য ও দাম তুলনা করতে পারছেন। 

আরও পড়ুন <> ফাঁকা রাজধানীতে সবজির দাম চড়া, ডিমে স্বস্তি

একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।

আয়োজকদের মতে, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজন রয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে সময়োপযোগী উদ্যোগ হিসেবে কাজ করছে।

উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। 

পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল কেনাবেচার সুযোগও থাকছে। 

আয়োজনে বিশেষ ছাড়ে যানবাহন কেনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

আপন দেশ/কেএম/এমটিআই

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়