ছবি: আপন দেশ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের মাঠে শিশুদের খেলাধূলা ও বিনোদনের জন্য ছোট পরিসরে বিভিন্ন রাইড স্থাপনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (০৭ অক্টোবর) বিকেলে শিশুদের বিনোদনের ব্যবস্থা করতে রাইড স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন,সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন।
আরও পড়ুন<<>>নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা এসব রাইডে চুকাইবাড়ি ইউনিয়ন ও আশপাশের এলাকার শিশুরা খেলাধুলা ও বিনোদনের সুযোগ পাবে। এতে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের অবসর সময় আনন্দঘনভাবে কাটানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন উপজেলা প্রশাসন।
স্থানীয়দের মতে, শিশুদের জন্য এমন বিনোদনমূলক ব্যবস্থা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































