Apan Desh | আপন দেশ

প্রশাসন

সচিব পর্যায়ে বড় রদবদল

সচিব পর্যায়ে বড় রদবদল

প্রশাসনের সচিব পর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। ১০ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমি (নাডা) রেক্টর করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (সংযুক্ত)।

০৯:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

৪৯তম বিসিএসের ৬১১ জনকে নিয়োগ, বিদেশী নাগরিক বিয়ে করলে বাদ

৪৯তম বিসিএসের ৬১১ জনকে নিয়োগ, বিদেশী নাগরিক বিয়ে করলে বাদ

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এ সুপারিশপ্রাপ্ত ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের সুপারিশক্রমে এ প্রজ্ঞাপনের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল ২০২৬ বেতনক্রম অনুসারে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ করা হলো। যৌতুন দেয়া নেয়া করলে নিয়োগ বাতিল হবে। 

১১:৪৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

শ্রীপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় 

শ্রীপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় 

গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ সভাটি আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ ভূঞা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো নূরুল করিম ভূঁইয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

০৪:৪৮ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দফতর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। হাই-টেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে।

০১:৪৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার

দেশের সরকারি প্রশাসনে বিপুলসংখ্যক পদ এখনও শূন্য রয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন মো. আব্দুল বারী। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। মো. আব্দুল বারী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪’ অনুযায়ী বর্তমানে দেশে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তবে এর পাশাপাশি বিপুলসংখ্যক পদ এখনও শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

০৮:১৩ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। রোববার (১৫ মার্চ) সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। তাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসক জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। বিশেষ করে দলীয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে করণীয় বিষয়ে আলোচনা হবে।

০৫:৩২ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

পাঁচ জেলায় নতুন ডিসি

পাঁচ জেলায় নতুন ডিসি

গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনা জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

০৯:০১ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। রোববার (০১ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’র ৪৯ ধারা অনুযায়ী, মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

০৪:০০ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement