Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুর জেলা

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের টাউন হল মিলনায়তনে ২`শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। কলেজের অধ্যক্ষের প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিবুল সিদ্দিক। বিশেষ অতিথি ‎ছিলেন, কলেজের পরিচালক অ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, আবু তারেক, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

০৬:২১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী

দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী

সামাজিক অবক্ষয় রোধ, দূর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুর জেলার আইন-শৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যাবলীর তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরিবেশ মন্ত্রীর লক্ষীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর এটি তার প্রথম সভা।  তিনি বলেন, সামাজিক অবক্ষয় একদিনে ঘটে না। প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে সঙ্গে সঠিকভাবে সমাজকে খাপ খাওয়াতে হয়। এ দায়িত্ব পিতা মাতা, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্রের। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের একসঙ্গে কাজ করতে হবে। সব সমস্যা শুধু রাষ্ট্রের উপর ছেড়ে না দিয়ে সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

০৭:১৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

লক্ষ্মীপুরে ৩৫৫ কেজি নকল ঘি জব্দ, লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে ৩৫৫ কেজি নকল ঘি জব্দ, লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো ৩৫৫ কেজি নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্ত্বধিকারী নিপন চন্দ্র দাসকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত নকল ঘি গুলো বিনষ্ট করা হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পৌর শহরের মাদাম সংলগ্ন উত্তর মজুপুর এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। 

০৭:১৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবে নিহত হয়েছেন। নিহতরা হলেন বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও  নাতনি পপি আক্তার(৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।

০৬:৪৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

ফ্যাসিবাদ-জামায়াতের বক্তব্যের মধ্যে পার্থক্য নেই: পানি সম্পদমন্ত্রী

ফ্যাসিবাদ-জামায়াতের বক্তব্যের মধ্যে পার্থক্য নেই: পানি সম্পদমন্ত্রী

পলাতক ফ্যাসিস্ট ও জামায়াতসহ তাদের জোটের নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে কোন প্রার্থক্য নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতসহ ১১ দলীয় জোটের লংমার্চে যুবদল ও ছাত্রদলের প্রতি অশালীন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, জামায়াতেরে আমীর সাহেবের নেতৃত্বে এসব অশালিন বক্তব্য দেয়া হয়েছে। যা শিষ্টচার ও বিবর্জিত।  

০৭:৩১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

দেশের মেধাকে ধ্বংস করার চক্রান্ত চলছে: পানি সম্পদমন্ত্রী

দেশের মেধাকে ধ্বংস করার চক্রান্ত চলছে: পানি সম্পদমন্ত্রী

দেশেকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মাদক ঢুকিয়ে দেশের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত চলছে। এর কবল থেকে তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান তিনি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে শহরের টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

০৫:২৯ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

রায়পুরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, স্থানীয়দের প্রতিবাদ

রায়পুরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, স্থানীয়দের প্রতিবাদ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চলতি মাসে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগ উঠেছে। একই ধরনের অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকদের পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের দাবি জানান গ্রাহকরা। রোববার (২৬ জুলাই) শতাধিক গ্রাহককে সঙ্গে নিয়ে বামনী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মঞ্জুল কবির রায়পুর জোনাল কার্যালয়ে গিয়ে ডিজিএম মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ধরে বিল পুনঃযাচাই ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

০৭:৫২ পিএম, ২৬ জুলাই ২০২৬ রোববার

লক্ষ্মীপুরে ওয়ামী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

লক্ষ্মীপুরে ওয়ামী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

লক্ষ্মীপুর ওয়ামী বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে শহরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মাওলানা ফারুক হোসাইন নূর নবী, মাওলানা জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কফিল উদ্দিন ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক আব্দুর রহমান জাহাঙ্গীর প্রমুখ।

০৬:০৭ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

সালিসি বৈঠকে দাদাকে গুলি, নাতি গ্রেফতার

সালিসি বৈঠকে দাদাকে গুলি, নাতি গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে উপজেলায় পারিবারিক বিরোধে নিয়ে স্থানীয় সালিসি বৈঠকে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে নাতি। এ ঘটনায় নাতি মো. আশিক (২৩)কে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ও নোয়াখালী  অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৩ জুলাই (সোমবার) গভীর রাতে ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব-১০ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‌্যাব।

০৯:২৪ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement