Apan Desh | আপন দেশ

ভূমি মন্ত্রণালয়

মওদুদী ব্রিটিশ-ভারতের দালাল: ভূমিমন্ত্রী

মওদুদী ব্রিটিশ-ভারতের দালাল: ভূমিমন্ত্রী

মওদুদীকে ব্রিটিশদের তৈরি এবং ভারতের দালাল। মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লি, তাদের দিল্লিতেই চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না। শনিবার (০৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৩:৫৮ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা

দেশে ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করতে ১০ দফা নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এজন্য উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের তথ্যপ্রযুক্তি অবকাঠামো শক্তিশালী করার এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অটোমেটেড ভূমিসেবা কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনার জন্য মাঠপর্যায়ের অফিসগুলোতে ব্যবহৃত কম্পিউটার, নেটওয়ার্ক ও অন্যান্য আইসিটি ডিভাইসের নিরাপত্তা এবং কর্মক্ষমতা বাড়ানো জরুরি।

০৪:৪৪ পিএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

গাজীপুরের শ্রীপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে “ভূমিসেবা মেলা-২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ-প্রতিপাদ্যে ভূমিসেবা মেলা-২০২৬  আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ঘুষ দেয়া ও নেয়া-দুইটিই অন্যায়। ভূমি সেবা পুরোপুরি অনলাইনভিত্তিক ও কার্যকর হলে মানুষের ভোগান্তি কমবে, পাশাপাশি দুর্নীতির সুযোগও হ্রাস পাবে।

০৩:৪৪ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

ভূমি মন্ত্রণালয়ের লোকাল টেন্ডারে কারস্বার্থে বিদেশি কোম্পানি

ভূমি মন্ত্রণালয়ের লোকাল টেন্ডারে কারস্বার্থে বিদেশি কোম্পানি

ভূমি মন্ত্রণালয়ের অধীনে ডিএলআরএস-এর ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের জন্য সক্ষমতা বৃদ্ধিকরণ’ নামক প্রকল্পের নামে বিদেশি কোম্পানিকে আনা হয়েছে। ওই কোম্পানিকে জায়েজ করতে প্রথম টেন্ডার বাতিল করা হয়েছে। নতুন শর্ত যুক্ত করে দেয়া হয়েছে দ্বিতীয় দফার টেন্ডার। আর এ ঘটনায় পর্দার আড়ালে রশি টানছেন পলাতক শেখ হাসিনার ভাই শেখ সেলিম। তারই ঘনিষ্ঠজন তামজিদকে এ প্রকল্পের কাজ দিতে মরিয়া অধিদফতরের ডিজিসহ চক্রটি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাত দিনেই দেখিয়েছেন নয়া কারিশমা। ফলে টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

০৫:৫৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement