Apan Desh | আপন দেশ

ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহ  প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৩, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৩৩, ৩ অক্টোবর ২০২৬

ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ছবি: আপন দেশ

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন  (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে।

জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার (০২ অক্টোবর) দিবাগত রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর আর বাড়িতে ফেরেনি। সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন<<>>নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।

জিহাদের বাবা দেলোয়ার হোসেন বলেন, রাতে খাবার খাওয়ার পর বাড়ি থেকে বের হয় আমার ছেলে জিহাদ। সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে ভৈরবা গ্রামের একটি ড্রাগন খেতের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে। 

মহেশপুর থানার ওসি আজাদ রহমান বলেন,  ড্রাগন বাগানে দেয়া বৈদ্যুতিক লাইনের  বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়