Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০১, ১ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ছবি : আপন দেশ

‘দীর্ঘ জীবনের নতুন ভাবনা’, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: দেউলিয়ার পথে হাঁটছে ইফাদ গ্রুপ

জেলা সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে আয়োজিত এবং জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, জেলা সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, সনাকের জেলা শাখার সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী ও সাবেক শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া।

এ সময় সমাজ সেবাসহ বিভিন্ন সরকার বেসরকারী দফতরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়