ছবি : আপন দেশ
সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার চক্রান্ত। এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আর আগামী ২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচন শুরু হবে। ৬ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
এসময় সারের সংকট নিয়ে আন্দোলনের বিষয়ে তিনি বলেন, সারাদেশের যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি।
তার দাবি, রাজনৈতিকভাবে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে পরিকল্পিতভাবে কিছু এলাকায় সারের সংকটকে কেন্দ্র করে আন্দোলন করা হয়েছে।
আরও পড়ুন <<>> যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি নয়: বাণিজ্যমন্ত্রী
এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আগামী জানুয়ারি থেকে ৬ জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পরে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও কুড়িগ্রাম জেলা উন্নয়ন সভায় অংশ নেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































