Apan Desh | আপন দেশ

যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি নয়: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি নয়: বাণিজ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দেয়া হবে না। এ কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট সদরের সুরমা নদীর ডান তীরের কানিশাইলে নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি যাচাই-বাছাই করে সঠিকভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন <<>>মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনিয়োগে বাধা সৃষ্টি করবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকারের নজর রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়