ছবি: আপন দেশ
লক্ষ্মীপুর কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে জেলা প্রশাসনের সাবেক ১৪ কর্মকর্তা-কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (০৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও উপদেষ্টা মাছুম কবিরের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া,সহকারী কমিশনার (এনডিসি) হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহসিন কবির ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা নুরে আলম চৌধুরী, সাবেক উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাহান, সাবেক উপপ্রশাসনিক কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, সরকারী কর্মচারী ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি আল ইমরান, সাধারণ সম্পাদক তোহিদুর রহমান প্রমুখ।
আরও পড়ুন <<>> তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হচ্ছে: প্রতিমন্ত্রী ফরহাদ
এসময় বক্তারা জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রেশনিং সুবিধা ও অ্যাম্বুলেন্স চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকের কাছে দাবী তোলেন।
পরে অবসরপ্রাপ্ত রিপন চৌধুরী, অশোক কুমার চৌধুরী, মো. শাহজাহান, ক্ষুদিরাম মজুমদার, আবদুল করিমসহ ১৩ জন এবং কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী মো. ইসমাইল হোসেনের পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা হিসেবে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট এবং অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দরা।
এছাড়া নতুন সাত কর্মকর্তা ও কর্মচারীকে ফুলে দিয়ে বরণ করে নেয়া হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































