Apan Desh | আপন দেশ

অনুষ্ঠান

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (০১ মে) ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত- আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক। এদিন টাঙ্গাইল জেলা প্রশাসন, বিভিন্ন শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে দেশ-বিদেশের শ্রমিকদের কল্যাণে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

১০:৫৯ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

‘মঙ্গল’ নামেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

‘মঙ্গল’ নামেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

চিরায়ত সংস্কৃতি ও নিজস্ব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে বর্ষবরণ পর্ষদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিনে রাজধানীর ধানমন্ডিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে। ‘জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন’—এ মূলমন্ত্র নিয়ে সকাল ৯টায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। শোভাযাত্রা শেষে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক কমিটির সদস্য ও তক্ষশীলা বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলাম বলেন, দেশের সৃজনশীল ও প্রগতিশীল মানুষরাই এ আয়োজন করছে, যারা বাঙালি সংস্কৃতিকে ধারণ করতে চায়।

০৪:৪৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

মঞ্চে জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

মঞ্চে জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

সাত দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। দলটির শীর্ষ নেতারা মঞ্চে উপস্থিত হতে শুরু করেছেন। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় সবার আগে মঞ্চে পৌঁছান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মীদের সালাম ও শুভেচ্ছা জানান এবং সমাবেশের শান্তিপূর্ণ সমাপ্তির জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, দুপুর ২টা থেকে জাতীয় নেতারা বক্তব্য দেবেন।

১২:৩৮ পিএম, ১৯ জুলাই ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement