Apan Desh | আপন দেশ

রেল

ছয় ঘণ্টা পর উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

ছয় ঘণ্টা পর উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইলের মির্জাপুরে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। প্রায় ছয় ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এদিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুতির কারণে রেললাইনের ব্লক পয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এ রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেল স্টেশন এলাকা অতিক্রম করছিল। তখনই বিকট শব্দে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে ছিটকে নিচে পড়ে যায়।

০৭:৪১ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

ময়মনসিংহ রুটে বেশি লোকাল ট্রেন, বন্ধ ২৩ স্টেশন

ময়মনসিংহ রুটে বেশি লোকাল ট্রেন, বন্ধ ২৩ স্টেশন

ময়মনসিংহ জংশন হয়ে পার্শ্ববর্তী জামালপুর, ভৈরব ও মোহনগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে চলাচলকারী ৮টি লোকাল ও মেইল ট্রেন ধাপে ধাপে বন্ধ হয়ে গেছে। ফলে এসব রুটের মোট ২৩টি রেলস্টেশনের কার্যক্রম বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। এতে প্রতিদিন যাতায়াতকারী প্রান্তিক ও নিম্ন আয়ের যাত্রী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কর্মজীবী মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। একদিকে যেমন যোগাযোগের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, অন্যদিকে গুণতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দার বিসকা, ঈশ্বরগঞ্জ, সোহাগী, ধলা, বাইগনবাড়ি; নেত্রকোনার হিরণপুর, বাংলা, অতিথিপুর এবং জামালপুরের দুরমুট, বাউশিসহ গুরুত্বপূর্ণ অন্তত ২৩টি স্টেশনে আগের মতো ট্রেন থামে না। স্টেশন মাস্টার ও লোকবলের অভাবে এসব স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে।

০৪:৪৪ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

রেললাইনের ক্লিপ চুরির সময় চট্টগ্রামে যুবক আটক

রেললাইনের ক্লিপ চুরির সময় চট্টগ্রামে যুবক আটক

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির সময় মো. হোসেন (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রেলওয়ের জান আলী হাট স্টেশনের মাস্টার নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির ঘটনা ঘটে। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দায়িত্ব পালনরত গেইটম্যান সিফাত হোসেন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই যুবককে হাতেনাতে আটক করে তাকে স্টেশনে নিয়ে আসা হয়।

০৬:২০ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

একনেকে সাড়ে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প

একনেকে সাড়ে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালু এবং এমআরটি লাইন-৫ এর দক্ষিণ রুট বাস্তবায়নসহ মোট ১৬টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেক সভাটি হবে। সূত্রে জানা যায়, ১৬টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা। এসব প্রকল্পের মধ্যে নতুন ১২টি এবং সংশোধিত চারটি।

০৮:৪৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

নাটোরে রেললাইন ভেঙে যাওয়ায় যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল 

নাটোরে রেললাইন ভেঙে যাওয়ায় যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল 

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এতে আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। পরে জরুরি মেরামত শেষে ওই রেলপথে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ নম্বর রেলপিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

০৪:৩৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement