Apan Desh | আপন দেশ

মারা গেছেন ভাইরাল কৃষক কবির হোসেন

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:৫৭, ২৪ জুন ২০২৬

মারা গেছেন ভাইরাল কৃষক কবির হোসেন

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

মঙ্গলবার (২৩ জুন) মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল।

তিনি জানান, রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু।

আরও পড়ুন <<>> নৈরাজ্য প্রতিরোধে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

একইসঙ্গে তিনি শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়