Apan Desh | আপন দেশ

নৈরাজ্য প্রতিরোধে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৬, ২৩ জুন ২০২৬

নৈরাজ্য প্রতিরোধে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ

ছবি: আপন দেশ

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নৈরাজ্য প্রতিরোধে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। 

সোমবার (২৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে যুবদলের ব্যানারে জেলা শহরে এ মিছিল করা হয়।

মিছিলে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে জেলা যুবদলের সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সোহরাব হোসেন বুলু, লক্ষ্মীপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জুলফু, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব বেলাল কাজী, সদর (পশ্চিম) উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও সদস্য সচিব আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। 

আরও পড়ুন<<>>বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা জনগণ মেনে নেবে না। রাজপথ নিরাপদ রাখতে যুবদল সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিস্টদের কোন সুযোগ দেয়া হবে না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement