Apan Desh | আপন দেশ

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের মাধ্যমে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। জানাজার পূর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় তিনি নিহত কবির হোসেনর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে নিজ বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

০৪:১৭ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার

মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান: সালাউদ্দিন টুকু

মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান: সালাউদ্দিন টুকু

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। শনিবার (২০ জুন) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার জীবন, কর্ম ও আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৭:২৮ পিএম, ২০ জুন ২০২৬ শনিবার

‘অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি’

‘অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি’

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এ লক্ষ্যে মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য অযৌক্তিকভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার (১৪ জুন) রাজধানীর হোটেল সারিনায় প্রাণিসম্পদ অধিদফতর এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মাল্টি-পার্টনার ট্রাস্ট ফান্ড প্রকল্পের সহযোগিতায় আয়োজিত ‘ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ গাইডলাইন বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৮:৪৩ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপন ও বিতরণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্থানীয় জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ওষুধি বৃক্ষের চারা বিতরণ করেন। এ সময় অতিথি হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন। 

০৯:০৯ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও সকলের সহযোগিতা চান তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের ঐতিহ্যবাহী টাঙ্গাইলক্লাবে ‘সময়ের সাহিত্য কণ্ঠ’ পরিবারের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের টাঙ্গাইল ঢাকার খুব কাছাকাছি জেলা। এ জেলাকে এক সময় সাংস্কৃতিক ও ক্রীড়া নগরী বলা হতো- সে জায়গাটা আমরা অনেকাংশেই হারিয়ে ফেলেছি। সেটাকে আবার ফিরিয়ে আনতে সাহিত্য চর্চাকে বাড়িয়ে সকলের সহযোগিতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ জেলাকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

০৫:২৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

কুকুর-কুমির ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশ তদন্ত কমিটি গঠন

কুকুর-কুমির ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশ তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে হজরত খানজাহানের (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনার সময় উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। তবে অসহায় প্রাণীটিকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নজরে এসেছে। তিনি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাগেরহাটের এ ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথা বলেন।

০৯:৩৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। পরিদর্শন শেষে তারা জানান, মহাসড়কের কোথাও যানজট নেই। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

০৩:৫৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

‘চিড়িয়াখানার আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার’

‘চিড়িয়াখানার আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার’

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার। এমনই মন্তব্য মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার (০১ মার্চ) বিকালে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জু রিসার্চ এডুকেশন অ্যান্ড সার্ভে সেন্টারে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা চাই এ চিড়িয়াখানাকে আরও সংগঠিতভাবে পরিচালনা করতে। এটি একটি সম্ভাবনাময় খাত। সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারলে চিড়িয়াখানাকে লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

০৯:১৫ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement