Apan Desh | আপন দেশ

টাকা-কাগজপত্র নিয়ে স্ত্রী নিখোঁজ, চীনা স্বামীর অভিযোগ 

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৭, ২৩ জুন ২০২৬

টাকা-কাগজপত্র নিয়ে স্ত্রী নিখোঁজ, চীনা স্বামীর অভিযোগ 

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক। 

সোমবার (২২ জুন) রাতে অভিযোগ নিয়ে ফুলবাড়ী থানায় গেলেও ঘটনাস্থল ঢাকার সাভার হওয়ায় তাকে সেখানকার থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই। তার দাবি, স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন<<>>কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী শাকিল গ্রেফতার  

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসলে চীনা নাগরিককে দেখতে উৎসুক মানুষের ভিড়ও জমে এলাকায়।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদুল হাসান নাঈম জানান, অভিযোগের বিষয়টি ঢাকার সাভারে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই ওই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement