Apan Desh | আপন দেশ

অভিযোগ

নড়াইলে মৎসঘের মালিককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

নড়াইলে মৎসঘের মালিককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের জালালসী গ্রামের মৃত ইউসুফ মোল্যার ছেলে নুর জালাল মোল্যা (৬৫)-কে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়া হয়। ঘটনার পর মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ভুক্তভোগী নুর জালাল মোল্যা জানান, এ ঘটনায় তিনি একই ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মো. আশিক হোসেন, নুর মিয়ার ছেলে মো. রাজু মুসল্লী এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

০৬:২৪ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়ম, চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়ম, চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন কর্মরত ৬৬ কর্মীকে বাদ দিয়ে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেয়া হয়। এর প্রতিবাদে বুধবার (০১ জুলাই) সকাল থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মীরা। অবিলম্বে তারা বিতর্কিত নিয়োগ বাতিল, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং পূর্বে কর্মরতদের পুনর্বহালের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। 

০৬:১৫ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার

বাগেরহাটে নিন্মমানের ইট-পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ

বাগেরহাটে নিন্মমানের ইট-পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ

বাগেরহাট সদর উপজেলার ২ নং বেমরতা ইউনিয়নের ফতেপুর-বৈটপুর দুই সীমানা ব্রিজ থেকে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে না। কোথাও কোথাও কলাগাছ ব্যবহার করে পাইলিং করা হচ্ছে, আবার খালের পাশের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং ছাড়াই কাজ সম্পন্ন করা হচ্ছে। এছাড়া উন্নতমানের ইটের পরিবর্তে নিম্নমানের ৩ নম্বর ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, নিম্নমানের নির্মাণসামগ্রী ও ত্রুটিপূর্ণ কাজের কারণে সড়কটি অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। 

০৫:০২ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার

বিদ্যালয়ে প্রেম নিবেদন করায় ৩ কিশোরকে থানায় সোপর্দ

বিদ্যালয়ে প্রেম নিবেদন করায় ৩ কিশোরকে থানায় সোপর্দ

নোয়াখালীর সেনবাগে একটি বিদ্যালয়ের ক্যাম্পাসে দুই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়ার অভিযোগে তিন কিশোরকে থানায় সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ছাত্রীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। থানায় সোপর্দ করা তিন কিশোর হলেন, কাদরা ইউনিয়নের খলিফা পাড়ার মো.সোলেমানের ছেলে মেহেদী হাসান দুলাল (১৮), একই এলাকার নুরুজ্জামানের ছেলে আবু ইউসুফ ফাহিম (১৮) এবং সেনবাগ পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের বাতানিয়া মিজি বাড়ির শহীদুল ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম (১৮)। অপরদিকে বহিষ্কৃত দুই ছাত্রী হলেন, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সমিতা ইসলাম (১৪) ও সুমাইয়া আক্তার প্রীতি (১৪)।

০৪:১৪ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার

হাদী হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে অভিযোগ

হাদী হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে অভিযোগ

ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ (এফআইআর) করা হয়েছে। ভারতের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এ অভিযোগ দায়ের করা হয়। ভারতের টিভিনাইনবাংলার এক প্রতিবেদনে জানা যায়, আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় মমতার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, গত ডিসেম্বরে বাংলাদেশে খুন হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যায় অভিযুক্তরা গতবছরের জানুয়ারিতে মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে যায়। সেখানে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (০২ জুন) এক সভায় মমতা নাম উল্লেখ না করলেও সে প্রসঙ্গ তুলেন। তিনি ইঙ্গিত করেন, বাংলাদেশে খুন হলেও কারা জড়িত তিনি জানেন। নাম জড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

০৩:৪১ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

জামায়াতের অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা

জামায়াতের অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে- এমন অভিযোগ তুলে এ দাবি জানায় দলটি। এ প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল তৈরি ও ঘোষণায় মহা-ইঞ্জিনিয়ারিং হয়েছে। সাবেক উপদেষ্টার কথায় তা প্রমাণ হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি পালন করে জামায়াত। এর আগে বৃহস্পতিবার (০৫ মার্চ) জামায়াতের নায়েবে আমীর দুই উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। এসব অভিযোগ খন্ডন করেছেন সাবেক উপদেষ্টা রিজওয়ানা।

০৭:৩৬ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার

প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি

প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি

সদ্য অনুষ্ঠিত প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি, অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন নিয়োগপ্রত্যাশীরা। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে অভিযোগের তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান। শামসুজ্জামান জানান, চাকরিপ্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। তাই বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে। তিনি বলেন, এর আগেও দুটি পরীক্ষা বাতিল করা হয়েছিল। কিন্তু অনিয়ম না পাওয়া গেলে আমরা ফল প্রকাশ করব।

০৮:২৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ