Apan Desh | আপন দেশ

শীত

মান্দায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

মান্দায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড বক্স প্রদান এবং বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় মান্দা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে ৫৭ জন দুস্থ ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, শিক্ষক নেতা নাসির উদ্দিন সরদার, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিক, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা। পরে উপজেলা হলরুমে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবার জন্য ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়।

০৫:৩৭ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

যে ৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

যে ৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

দেশের ৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।  শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

০১:১৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

রোদের মধ্যেও শৈত্যপ্রবাহ বইছে যে জেলায়

রোদের মধ্যেও শৈত্যপ্রবাহ বইছে যে জেলায়

ঝলমলে রোদের মধ্যেও পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল বাতাসে শীতের অনুভূতি পুরোপুরি কাটেনি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮-১০ কিলোমিটার। এর আগে সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮-১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসে।

১০:১৭ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

পঞ্চগড়ে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা

পঞ্চগড়ে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা

হিমপ্রবণ জেলা পঞ্চগড়ে ৮ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। কয়েকদিন ধরে জেকে বসা তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের এ জেলার মানুষ। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে অভাব অনটনে দিন কাটছে নিম্ন আয়ের মানুষগুলোর। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  সোমবার (০৫ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার (০৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (০৩ জানুয়ারি) রেকর্ড হয়েছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

০১:১১ পিএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement