Apan Desh | আপন দেশ

বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ২২ মার্চ ২০২৫

আপডেট: ১৭:০২, ২২ মার্চ ২০২৫

বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

সাতক্ষীরায় নির্মাণাধীন দোতলা ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার শহরের ধোপাপুকুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক বরকত আলি গাজী সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।

আরওপড়ুন<<>>সড়কে গাছ ফেলে কু‌ষ্টিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি

প্রত্যক্ষদর্শীরা জানান, বরকত আলী গাজী সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ অসাবধানবশত তিনি ছাদের উপর থেকে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত