Apan Desh | আপন দেশ

শ্রমিক

নয়াপল্টনে শ্রমিকদের মহাসমাবেশ শুরু

নয়াপল্টনে শ্রমিকদের মহাসমাবেশ শুরু

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মহাসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (০১ মে) বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। সমাবেশ দুপুরে হলেও সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে জড়ো হন। ভোরের ভারী বৃষ্টিতে সড়কে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। এরপর থেকেই এলাকায় বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সমাবেশস্থলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। উত্তরমুখী মঞ্চে লাল কার্পেট বিছানো হয়েছে। মঞ্চের দুই পাশে শোভা পাচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি।

০৩:৩৬ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

পোশাক রফতানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

পোশাক রফতানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের শীর্ষ দেশ চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সর্বশেষ তথ্য প্রকাশ করেছে অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল। এতে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে নেমে গেছে চীন। এ সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ।

১১:০৭ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

সাম্য-গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে: শিমুল বিশ্বাস

সাম্য-গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে: শিমুল বিশ্বাস

বহু ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন এবং দীর্ঘ সংগ্রাম করেছেন। সে আত্মত্যাগের মূল্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মঙ্গলবার (১০ মার্চ) চট্রগ্রাম স্টেশন রোডে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা এবং বিভাগীয় শ্রমিক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

০৭:১২ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকারের নির্দেশনা

শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকারের নির্দেশনা

শ্রমিকদের বকেয়া বেতন আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (০৩ মার্চ) রাজধানীর সিরডাপে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম সভা এবং তৈরি পোশাক খাতসংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় তিনি এ নির্দেশনা দেন। আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের সকল বকেয়া বেতন নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। একইসঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের ঈদ বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

০৭:৩৫ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement