Apan Desh | আপন দেশ

মিয়ানমারের ছোঁড়া গুলিতে পা বিচ্ছিন্ন জেলের 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৫, ২৩ মে ২০২৪

মিয়ানমারের ছোঁড়া গুলিতে পা বিচ্ছিন্ন জেলের 

মিয়ানমারের ছোঁড়া গুলিতে বাংলাদেশি এক জেলে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুলিটি দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) ছোঁড়া। আহত মোহাম্মদ হোসেন আলী টেকনাফের হোয়াইক্যং ইউপির ২নং ওয়ার্ডের মৃত শুক্কুর আলীর ছেলে। 

বুধবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার নাফনদীর বাংলাদেশ-মিয়ানমার জলসীমায় ১৮ নম্বর সীমান্তে পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহাদাত সিরাজী।

তিনি বলেন, সন্ধ্যায় ১৮ নম্বর সীমান্ত পিলারের কাছে নাফ নদীতে মাছ ধরতে যান কয়েকজন জেলে। তখন ওপার থেকে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক জেলেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম লালু জানান, আহত হোসেন আলীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে, ডান পায়েও গুলি লেগেছে। কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু