Apan Desh | আপন দেশ

কক্সবাজার জেলা

পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯, বৃষ্টি অব্যাহত

পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯, বৃষ্টি অব্যাহত

কক্সবাজারে পাহাড়ধসে এ পর্যন্ত স্থানীয় পাঁচজন ও ১৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে ভারী বর্ষণ অব্যাহত আছে। প্রবল বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও বাড়ির দেওয়াল ধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, কয়েকদিন ধরে মুষলধারে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে অনেক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। কক্সবাজার শহরের কলাতলীর হাজীপাড়ায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুপুরের পর থেকে বিশেষ উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। ঝুঁকিতে থাকা লোকজনকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করলেও অনেকে শুনতে চাচ্ছেন না। বুঝিয়ে ওনাদের সরানো হচ্ছে।

০৯:৪৬ পিএম, ৮ জুলাই ২০২৬ বুধবার

সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকষ্মিক পরিদর্শন

সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকষ্মিক পরিদর্শন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপির নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকষ্মিক পরিদর্শন করেছেন। শুক্রবার (১২ জুন) বিকেলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজাররের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। এসময় প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে পরিদর্শন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম। এছাড়াও ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিভাগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

০৮:৫২ পিএম, ১২ জুন ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement