Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৩, ২৮ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ছবি: আপন দেশ

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গাইবান্ধায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯টায় আদালত প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন। 

আরও পড়ুন<<>>কেশবপুরে মেয়ের হাতে মা খুন

র‌্যালি শেষে আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ম ও দায়রা জজ অলরাম কার্জীর সঞ্চালনায় সভায় প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মেরিনা সুলতানাসহ জেলা জজ কোর্টের বিচারকরা উপস্থিত ছিলেন। এছাড়া আইনজীবী সমিতির আহবায়ক সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিম এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়ার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এ দিবসের মূল লক্ষ্য। ২০০০ সালের আইনের আলোকে ২০১৩ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে, যার মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট রেজোয়ানুল মন্ডল ও অ্যাডভোকেট আহম্মেদ নাজমুল হুদাকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু