ফাইল ছবি
রাত ১টার মধ্যে দেশের ১৪ জেলায় ঝড়ের শঙ্কা করেছে আবহাওয়া অধিদফতর। এসময় ঝড় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন <<>> ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, বগুড়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
পূর্বাভাসে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































