ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১০:১৮ এএম, ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার