Apan Desh | আপন দেশ

জয়পুরহাট

সীমান্তে বেড়া নির্মাণে আবারও বিএসএফকে বাধা দিলো বিজিবি

সীমান্তে বেড়া নির্মাণে আবারও বিএসএফকে বাধা দিলো বিজিবি

ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে এ উত্তেজনা নতুন রূপ নিয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন লংঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বিজিবি। কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে শূন্য রেখার কাছেই কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা।

০৬:৫৪ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement