Apan Desh | আপন দেশ

আরেক ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আরেক ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদ্বার করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে ভোটের আগেই কেন্দ্র থেকে চুরি হচ্ছে সিসি ক্যামেরা। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে ভোট কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, চুরি যাওয়া সিসি ক্যামেরা দুটি পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে ভোট গ্রহণের জন্য বুথগুলো প্রস্তুত করা হচ্ছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, চুরি যাওয়ার পর নতুন করে দুটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এখন পরিবেশ মোটামুটি শান্ত। এখন কোনও ঝামেলা নেই।

আরও পড়ুন <<>> মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতের কোনও একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। গত মঙ্গলবার সকালে চুরির বিষয়টি টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানায়। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে, মঙ্গলবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি জানাজানি হলে সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে আবার সেখানে ক্যামেরা লাগানো হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়