Apan Desh | আপন দেশ

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ভোটকেন্দ্রের চারশো’ (৪০০) গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ভোটার ও সংশ্লিষ্টদের যৌক্তিক মোবাইল ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম এ দাবি জানান। তিনি বলেন, এ নির্বাচন সারা দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নির্বাচনী আমেজ নষ্ট করছে। কেন্দ্রগুলোতে কারচুপি রোধের নামে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, এটি অগণতান্ত্রিত সিদ্ধান্ত। সিইসি আশ্বস্ত করেছেন এ সিদ্ধান্ত বদলানো হবে। বিএনসিসি কে বাতিলের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছি। যেনতেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো হবে তা আমরা মেনে নিব না।

আরও পড়ুন <<>> একটি পক্ষ হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে: শফিকুর রহমান

সাদিক কায়েম আরও বলেন, সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। এসব দাবিসমূহ বাস্তবায়ন করা হলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ