টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, দেশের রাজনৈতিক দৃশ্যপটের সঙ্গে সংযুক্ত প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা এখনও পর্যাপ্ত নয়। তিনি উল্লেখ করেন, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে কমিশন ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আচরণবিধি লঙ্ঘন ও অনিয়ম রোধে কমিশন নিজের ক্ষমতার যথাযথ ব্যবহার করছে না।
আরও পড়ুন<<>>আপনার ভোটকেন্দ্রের তথ্য জানুন ৪ উপায়ে
ড. ইফতেখারুজ্জামান আরও জানান, নির্বাচনের শুরুতে কিছু ইতিবাচক লক্ষণ দেখা গেলেও ধীরে ধীরে দলগুলোর মধ্যে সংঘাত, আন্তঃদলীয় কোন্দল এবং প্রথাগত নেতিবাচক রাজনৈতিক চর্চা ফিরে এসেছে। বিশেষ করে অর্থ ও ধর্মের ব্যবহার এবারের নির্বাচনে আগের তুলনায় ব্যাপকভাবে বেড়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন ও অফলাইন প্রচারণায় অস্বাভাবিক অনিয়ম ও অপ্রচলিত কার্যক্রম দেখা গেছে, যা সব প্রার্থী ও দলের জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতি রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াচ্ছে।
ড. ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেন, কমিশন অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নিলে নির্বাচনের স্বচ্ছতা ও জনগণের আস্থা ক্ষুণ্ণ হতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































