Apan Desh | আপন দেশ

হুমকি

সাংবাদিককে হত্যার হুমকি এসিল্যান্ডের

সাংবাদিককে হত্যার হুমকি এসিল্যান্ডের

সাংবাদিককে গুম ও হত্যার হুমকি দিয়েছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিককরা। মাববন্ধনে তারা অভিযুক্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন হয়। জানা যায়, বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমির নামজারি বাতিল সংক্রান্ত অনিয়ম নিয়ে একটি প্রতিবেদনকে কেন্দ্র করে মোবাইল ফোনে এসিল্যান্ড রাফিউর রহমানে মন্তব্যের জন্য প্রশ্ন করেন দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু। এতে ক্ষিপ্ত হন এসিল্যান্ড। পরদিন বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্য নিয়ে ওই সাংবাদিকের বাড়িতে অবৈধ তল্লাশি অভিযান চালান এসিল্যান্ড।

০৮:০৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

দূতাবাস-সরকারি দফতরে হুমকি, নিরাপত্তা জোরদার

দূতাবাস-সরকারি দফতরে হুমকি, নিরাপত্তা জোরদার

বিভিন্ন দূতাবাস ও সরকারি দফতরে ইমেইলের মাধ্যমে চাঁদা দাবি করে একটি প্রতারক চক্র হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। কূটনীতিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই চক্রটি এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান তিনি। রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। ডিবিপ্রধান বলেন, সম্প্রতি এমন হয়ে আসছে, এটা নিয়ে আমরা কাজ করছি। ওরা মেইল করে হুমকি দিচ্ছে। তারা যে বিকাশ নম্বরগুলো দিয়েছে তিন-চারজনকে নিয়ে এসেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। তারা কিছুই জানে না।

০৪:৫৮ পিএম, ২৩ আগস্ট ২০২৬ রোববার

নিষিদ্ধ যুবলীগের মিছিল, পুলিশকে মেরে ফেলার হুমকি

নিষিদ্ধ যুবলীগের মিছিল, পুলিশকে মেরে ফেলার হুমকি

মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’—পুলিশের উদ্দেশ্যে চিৎকার করে এমন হুংকার দেয়া হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগের মিছিল থেকে। রোববার (২১ জুন) ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়ার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ওই মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে পুলিশ দেখে হুমকি দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, ভিডিওটি তারা দেখেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

০৬:৪৭ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্র, নিন্দা

সাংবাদিক ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্র, নিন্দা

পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন কলমযোদ্ধা, প্রখ্যাত গবেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক এ এইচ এম ফারুক। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের ‘সচেতন নাগরিক সমাজ’। ষড়যন্ত্রকারীরা আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী ও মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী `আরাকান আর্মি`র দোসর বলে মনে করে সচেতন নাগরিক সমাজ।  বুধবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের সচেতন ও প্রাজ্ঞ ব্যক্তিবর্গ সাংবাদিক ফারুকের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

০৭:৪০ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

ড. দিপু সিদ্দিকীকে হত্যার হুমকি, ড. সুকোমল বড়ুয়ার নিন্দা

ড. দিপু সিদ্দিকীকে হত্যার হুমকি, ড. সুকোমল বড়ুয়ার নিন্দা

খ্যাতিমান অধ্যাপক ড. দিপু সিদ্দিকীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও তাকে হত্যার হুমকিতে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন একুশে পদক এবং স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালযয়ের সুপার নিউমারারি প্রফেসর অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষক সমাজ একটি জাতির মেরুদণ্ড। বর্তমানে শিক্ষা ও শিক্ষক সমাজকে বিভিন্নভাবে কলুষিত করা হচ্ছে। সম্প্রতি রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা`র কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, খ্যাতিমান অধ্যাপক ড. দিপু সিদ্দিকীর বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। আমার এর তীব্র নিন্দা জানাচ্ছি।

১০:০০ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

এবার ‘অভদ্র’ হওয়ার হুঙ্কার ট্রাম্পের

এবার ‘অভদ্র’ হওয়ার হুঙ্কার ট্রাম্পের

মার্কিন নৌ অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালীর অবরোধ অব্যাহত রাখায় তেহরানকে আবারও হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি এবারের ‘অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তি’ গ্রহণ না করে, তাহলে আর ‘ভদ্রলোক’ থাকা হবে না।রোববার (১৯ এপ্রিল) এ হুমকি দেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুসারে, সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের আবারও বৈঠক করার কথা রয়েছে। ট্রুথ সোশ্যাল-এ দেয়া একটি পোস্টে ট্রাম্প বলেন, ইরান গতকাল হরমুজ প্রণালীতে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। এর মধ্যে একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। এটা ঠিক হয়নি, তাই না? আমার প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন আলোচনার জন্য, তারা আগামীকাল সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।

০৮:১৭ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

এবার লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের

এবার লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাণিজ্যপথ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এ হুমকি দেয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করে, তবে তা হবে যুদ্ধবিরতি লঙ্ঘনের মতোই। আলী আবদুল্লাহি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনও ধরনের আমদানি বা রফতানি কার্যক্রম চলতে দেবে না।

০৬:২২ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি তুরস্কের

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি তুরস্কের

ইসরায়েলকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কড়া বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনা হয়। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে তিনি দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। এর জবাবে ইসরায়েলি নেতাদের পাল্টা আক্রমণাত্মক মন্তব্যে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। রোববার (১২ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননে নৃশংসতা চালানোর অভিযোগ তোলেন এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেন।

০৬:১৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

ম্যাচ হেরে ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি

ম্যাচ হেরে ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করায় ধর্ষণের হুমকির মুখে পড়েছেন ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরজে প্রিন্সি পারিখ। আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে স্বাগতিক ভারত। ম্যাচে ৩৫ বলে ৬৩ রানের দারুণ ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। তার ইনিংসে ভর করে প্রোটিয়ারা ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। জবাবে ভারত নির্ধারিত লক্ষ্যের চেয়ে ৭৬ রান দূরে থাকতেই অলআউট হয়ে যায়।

০২:৪৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

আনিস আলমগীর-শাওনের বিরুদ্ধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

আনিস আলমগীর-শাওনের বিরুদ্ধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

দেশে ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতি চলছে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র‍্যালি শেষে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অন্যতম ভিত্তি ও স্বাধীনতার মূলস্তম্ভ। এটি কোনো একক দলের সম্পত্তি নয়; ৫ আগস্ট আমরা একে দলীয় বয়ান থেকে বের করে এনেছি। তিনি বলেন, আমরা এ আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখব। মুক্তিযুদ্ধ আমাদের, ইসলাম আমাদের, জুলাইও আমাদের। মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর এ রাজনীতির বিরুদ্ধে দেশকে রক্ষা করা হবে।

০৯:১৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement