Apan Desh | আপন দেশ

ভয়ংকর হুমকি পেলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ভয়ংকর হুমকি পেলেন পরীমণি

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি সম্প্রতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। অজানা একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকির সঙ্গে ব্যবহার করা হয়েছে অকথ্য ভাষা, গালিগালাজ এবং গুলি করে মারার ভয়ঙ্কর হুমকি।

পরীমনি নিজে তার ফেসবুক পেইজে ফোন কথোপকথনের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা নম্বর ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা? তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলোও মেনশন করেছেন।

আরও পড়ুন <<>> জেলেই যেতে হলো জনপ্রিয় বলিউড অভিনেতাকে

পরীমণি বলেন, হঠাৎ বিদেশি নম্বর থেকে কল দিয়ে আমাকে নানা গালাগাল করা হয়েছে। সঙ্গে জানানো হয়েছে, ভোট সম্পর্কিত কিছু বললে বা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করলে মারার হুমকি পাব। এটা একেবারেই অমার্জনীয়।

এদিকে, পরীমণির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়